> For the complete documentation index, see [llms.txt](https://git.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://git.howtocode.dev/7-git-flow-indroduction/7.1-git-flow-installation-configuration.md).

# গিট-ফ্লও ইন্সটলেশন এবং  কনফিগারেশন

**গিট-ফ্লও ইন্সটলেশন**&#x20;

* ডেবিয়ান নির্ভরশীল লিনাক্স সিস্টেমে গিট-ফ্লও (`git-flow`) ইন্সটল করার জন্য নিছের কমান্ডটি রান করুন

  `$ sudo apt-get install git-flow`
* ফেডরা নির্ভরশীল লিনাক্স সিস্টেমে গিট-ফ্লও (`git-flow`) ইন্সটল করার জন্য নিছের কমান্ডটি রান করুন

  `$ yum install gitflow`
* অ্যাপল নির্ভরশীল ম্যাক সিস্টেমে গিট-ফ্লও ইন্সটল করার জন্য নিছের কমান্ড রান করুন

  `$ brew install git-flow`
* উইন্ডোজ সিস্টেমে গিট-ফ্লও ইন্সটল করার জন্য সবার আগে [cygwin](http://www.cygwin.com/) ইন্সটল করুন। এটা একটা উইন্ডোজ সিস্টেমে, লিনাক্স এনভায়রোমেন্ট তৈরি করে। এরপর নিছের কমান্ডগুলো রান করুনঃ

  `$ wget -q -O - --no-check-certificate` [`https://github.com/nvie/gitflow/raw/develop/contrib/gitflow-installer.sh`](https://github.com/nvie/gitflow/raw/develop/contrib/gitflow-installer.sh) `| bash`
* যদি এরপর `git-flow init` রান করার পর কেউ `"flags: FATAL unable to determine getopt version"` এই error দেখতে পায়, তাহলে `util-linux package` ইন্সটল করতে হবে `Cygwin` দিয়ে।

আর বিস্তারিত জানতে উক্ত লিঙ্কে ক্লিক করুনঃ [উইন্ডোজ সিস্টেমে ইন্সটল গিট-ফ্লও ](https://github.com/nvie/gitflow/wiki/Windows)

**গিট-ফ্লও কনফিগার**

গিট-ফ্লও কনফিগারেশন করার জন্য সবার আগে একটা গিট রিপোজিটরি থাকতে হবে। আমরা যখন কোন একটা প্রোজেক্টে git init করি, তখন সমস্ত কাজ গুলো একটা ডিফল্ট শাখা `"মাস্টার(master)"` এ জমা হতে থাকে।

বিরক্ত লাগছে... চলুন আমরা এবার নিজে করিঃ

১। আগে আমরা একটা ফোল্ডার বানাবঃ

`mkdir git-flow-test`

২। এবার আমি একটা ফাইল বানাব git-flow-test ফোল্ডারে ডুকে।

`cd git-flow-test`

`touch helloworld.txt`

৩। এবার আমরা সবার আগে এখানে গিট `(git)` রেপোজিটোরি বানাব। এজন্য আমরা এখানে নিছের কমান্ড চালবঃ

`git init`

৪। এখন আমরা আমাদের চেঞ্জগুলো গিটে যোগ করে একটা কমিট করব। তার জন্য নিছের কমান্ডগুলো চালাবঃ

`git add .` `git commit -m "initali commit with first file"`

৫। এখন আমাদের সবগুলো পরিবর্তন গিটের প্রাথমিক ব্রাঞ্চ `master` এ আছে। এখন আমাদের গিট রিপোজিটিরি `git-flow`বানানোর জন্য তৈরি। গিট-ফ্লও বানানোর জন্য এখন আমরা নিছের কমান্ডগুলো রান করবঃ
